👤আমার যশোর
![]() |
| ছবি: সংগীত |
যশোর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং যশোর জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলামের মমতাময়ী মাতা আজ ঢাকায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর এই পরলোকগমনে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ।
![]() |
ছবি: সংগীত এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। |



