পীর সাহেব চরমোনাই-এর আহতদের খোঁজখবর ও দোয়া প্রার্থনা
শোকাহত, 🌐 নতুন দিগন্ত, নিউজ ডেস্ক ঢাকা, ২৯ জুন ২০২৫ | প্রতিনিধি রিপোর্ট
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে যশোর থেকে আগত একটি বাস রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত হন। দুর্ঘটনার পর আহতদের রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার দুপুরে হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও পীর সাহেব চরমোনাই। তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের মনোবল চাঙা করতে কথা বলেন। পাশাপাশি দুর্ঘটনায় শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এই সময় পীর সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও যশোর জেলা শাখার নেতারা।
পীর সাহেব বলেন,
এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের জান্নাতুল ফেরদৌস কামনা করছি। ইসলামী আন্দোলনের একজন কর্মীও আমাদের জন্য অমূল্য। এই ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
দুর্ঘটনার কারণে পুরো সংগঠন ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

