![]() |
| ছবি: পার্থেনিয়াম গাছ |
যশোর জেলার বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম নামক এক ধরনের বিষাক্ত আগাছা। ডেইজি জাতের এই উদ্ভিদ দেখতে নিরীহ হলেও এর রয়েছে ভয়ঙ্কর পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব। বর্তমানে শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি এবং ফাঁকা জায়গাগুলোতে এই গাছের বিস্তার চোখে পড়ার মতো।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা বলছেন, গাছটি ফুল ও পাতা থেকে একটি বিশেষ ধরনের ধূলিকণা ছড়ায়, যা মানুষের ত্বকে চুলকানি, ফোস্কা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে। গবাদিপশুর ক্ষেত্রেও এটি মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেকে অভিযোগ করেছেন, গরু এই গাছ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
বন বিভাগের তৎপরতা:
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যশোর জেলা বন বিভাগ মাঠ পর্যায়ে একটি বিশেষ অভিযান শুরু করেছে। বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “পার্থেনিয়াম গাছ দ্রুত বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে পারে। তাই ফুল আসার আগেই গাছগুলো নিধন জরুরি।”
![]() |
| ছবি: পার্থেনিয়াম গাছ |


