বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্টাফ রিপোর্টার:
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে তাকে দেখতে যান বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু। তারা চিকিৎসকদের সঙ্গে আবদুস সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
![]() |
| ছবি : ফাইল ফুটেজ |
গত ২১ আগস্ট থেকে আবদুস সালাম নিউমোনিয়া, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত রক্তচাপ, পিত্তথলির পাথর ও ক্রনিক কিডনি রোগে ভুগছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।


