বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক আটক

যশোরে মাদ্রাসা শিক্ষক আটক | ছাত্রী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার।

ভিডিও দেখতে..⬇️

ছবি: নতুন দিগন্ত ফাইল ফুটেজ 


যশোরের বাঘারপাড়ায় ছাত্রী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে নাজমুস সাকিব নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন। বিষয়টি প্রকাশ পেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভিডিও ⬇️


বাঘারপাড়া থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক নাজমুস সাকিব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


ঘটনাটিতে স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অভিভাবক ও সাধারণ মানুষ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক