বরিশাল প্রতিনিধি :
 |
| ছবি: জাতীয় পার্টি র হামলায় আহত কর্মী |
বরিশালে আজ জাতীয় পার্টির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গণঅধিকার পরিষদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। সশস্ত্র অবস্থায় হামলাকারীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
 |
| ছবি: আহত ফেইসবুক থেকে সংগ্রহীত |
এই হামলা প্রমাণ করে, জাতীয় পার্টি শুধু আওয়ামী লীগের দোসর নয়, বরং তাদের ফ্যাসিবাদী রাজনীতির সশস্ত্র বাহিনী!
 |
| ছবি : ফেইসবুক থেকে সংগ্রহীত |
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা জাতীয় পার্টির স্থানীয় সহযোগী গোষ্ঠীর সদস্য। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে রক্ষার জন্য দোসরের ভূমিকা পালন করছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, "গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার প্রধান সহযোগী জাতীয় পার্টি। এখনই এই দোসরদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করলে তারা আওয়ামী লীগেরই অংশ হয়ে উঠবে।"
 |
| ছবি : ফেইসবুক পেইজ থেকে সংগ্রহীত |
নেতারা আরও বলেন, জাতীয় পার্টিকে আর একবিন্দু মাত্রও ছাড় দেওয়া হবে না। গণঅধিকার পরিষদ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কোনো ধরনের সন্ত্রাস ও দমননীতি মেনে নেবে না।
এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
⚠️ আমরা স্পষ্ট করে বলতে চাই:
জাতীয় পার্টিকে এখনই নিষিদ্ধ না করলে তারা আগামীকাল পুরোপুরি আওয়ামী লীগে পরিণত হবে।
গত ১৭ বছর ধরে এই দলটি আওয়ামী লীগের ফ্যাসিবাদ, দমননীতি ও লুটপাটতন্ত্রকে সহায়তা করে এসেছে। তারা সংসদে 'বিরোধী দল' নামধারী হলেও, আসলে ফ্যাসিবাদের সেবাদাস!
✊ জাতীয় পার্টিকে আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না!
গণঅধিকার পরিষদ জনগণের পক্ষে রাজপথে থেকে এই দোসরদের মুখোশ খুলে দেবে।
#গণঅধিকারপরিষদ
#জাতীয়পার্টিবান্ধবআওয়ামীলীগ
#সন্ত্রাসীহামলারপ্রতিবাদ
#ফ্যাসিবাদকেবহিষ্কারকরো