যশোরে যুবঅধিকার পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

📰 আমার যশোর

📅 প্রকাশের তারিখ: [৩০ মে ২০২৫ সময় : ০৬:০৬ এ,এম]

🖋 প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি

ছবি:যশোর জেলা শাখার যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ 

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে যশোর জেলা যুবঅধিকার পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ছবি: লিফলেট হাতে আপন শেখ মিলন সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখা 

প্রচারণার অংশ হিসেবে যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সংগঠনের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত করে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আপন শেখ মিলন। তিনি বলেন,

ছবি সংগ্রহীত

“তরুণ সমাজই একটি জাতির ভবিষ্যৎ। আমরা চাই তাদের মাঝে নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে। যুবঅধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে।”


তিনি আরও জানান, সদস্য সংগ্রহ কার্যক্রম ধারাবাহিকভাবে জেলা ও উপজেলা পর্যায়ে চালিয়ে যাওয়া হবে।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।



---

📢 আরও পড়ুন:





📬 আপনার এলাকার খবর আমাদের জানাতে মেইল করুন:
✉️ amarjessore68@gmail.com


---


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক