![]() |
| ছবি: প্রতীকী |
আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের প্রথম দিন আগামী বুধবার (২৮ মে) হতে পারে। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন।
আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

.png)
