![]() |
| ছবি: সংগ্রহ |
জমির মালিকানা ও ভোগদখল নিয়ে নানা ধরনের জটিলতা ও বিরোধ আমাদের দেশে একটি সাধারণ ঘটনা। কিন্তু মাত্র একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আপনার কাছে থাকলেই কেউ আপনাকে সেই জমি থেকে উচ্ছেদ করতে পারবে না— এমনই দাবি বিশিষ্ট আইনজীবী সেলিম রেজার। একটি ভিডিও বার্তায় তিনি বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, জমির মালিকানার ক্ষেত্রে "সর্বশেষ রেকর্ড খতিয়ানে" যদি আপনার নাম থেকে থাকে, তাহলে আপনি সেই সম্পত্তির বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন এবং কেউ আপনাকে জোরপূর্বক উচ্ছেদ করতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জরিপ অনুযায়ী রেকর্ড হালনাগাদ করা হয়ে থাকে— যেমন বিএস (বাংলাদেশ জরিপ), বিআরএস, আরএস, সিটি জরিপ ইত্যাদি। যেই জরিপটি সর্বশেষ হয়েছে, সেই জরিপ অনুযায়ী যদি খতিয়ানে আপনার নাম থাকে, তবে সেটিই আপনার মালিকানার সবচেয়ে শক্তিশালী প্রমাণ।’ সেলিম রেজা আরও জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে পূর্বপুরুষদের নাম সর্বশেষ রেকর্ডে থাকতে হবে, এবং পরবর্তী পর্যায়ে ওয়ারিশদের নামজারি করে রেকর্ড সংশোধন করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র রেকর্ড খতিয়ান থাকলেই হবে না— যদি একাধিক ওয়ারিশ থাকেন, তাহলে বাটোয়ারা দলিল (বন্টন দলিল) থাকা জরুরি। তা না হলে পরবর্তীতে ওয়ারিশদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। |

.png)
