অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৪:১০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৪:১০, ২৩ মে ২০২৫
 |
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের একটি বড় জটিলতা হলো জরিপ। এখনো দেশজুড়ে ভূমি জরিপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্রিটিশ আমলে করা সিএস জরিপ, যা শুরু হয়েছিল ১৮৮৮ সালে এবং তা সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় ৫২ বছর। অথচ সে সময় ঢাকা জেলার মালিক ছিল মাত্র দুইটি পরিবার—নবাব পরিবার এবং ভাওয়াল পরিবার। তবুও জরিপ সম্পন্ন করতে এত দীর্ঘ সময় লেগেছে।
তবে এখন সেই দীর্ঘ সময়ের জমানা শেষ হতে চলেছে। ভূমি সচিব জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই জরিপ কাজ কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব। উন্নত দেশগুলোর মধ্যে কোরিয়া ভূমি জরিপ প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। তারা ইতোমধ্যে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশের ডিজিটাল ভূমি জরিপে সহায়তা করার জন্য। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮০০ থেকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার, যা খুবই স্বল্প সুদে (interest point 0.1%) এবং ২৮ বছরের গ্রেস পিরিয়ডসহ "সফট লোন" হিসেবে বাংলাদেশ পাবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ ডিজিটাল ভূমি জরিপের পথ তৈরি হবে, যা দেশের ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করবে। |