ভায়না ফতেপুরে ৮ নং ওয়ার্ডে বিএনপি নেতাদের ছায়াতলে আওয়ামী লীগের সন্ত্রাস: আতঙ্কে সাধারণ মানুষ

👤আমার যশোর- নিউজ ডেস্ক | ২৪ মে ২০২৫

ছবি: নেট থেকে সংগ্রহীত 

ভায়না ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতাদের ছায়াতলে থেকে কিছু প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক এলাকাজুড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এতে করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।


স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিকবার এলাকাবাসী এ বিষয়ে থানায় অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিছু আওয়ামী লীগ নেতা ও তাদের গুন্ডা বাহিনী এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, চাঁদাবাজি এবং নির্বাচনের আগে দলে দলে ঘরবাড়িতে হামলার হুমকি ও বাজে কার্যকলাপে জড়িত থাকতে দেখা গেছে।

এ বিষয়ে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই চক্রটি বিএনপি নেতাদের মদদে আমাদের দলের নাম ব্যবহার করে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”

অন্যদিকে বিএনপির একজন স্থানীয় নেতা দাবি করেন, “আমাদের দলের কেউ কোনো অপরাধী চক্রকে সমর্থন দেয় না। এটা সরকারের ব্যর্থতা যে তারা অপরাধীদের দমন করতে পারছে না।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় এনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হোক।



নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক