যশোর প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২৫
![]() |
| ছবিঃ সংগ্রহীত |
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে মাদক লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত চঞ্চল ওই গ্রামের মধু গাজীর ছেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়ভাবে মাদক লেনদেন নিয়ে প্রতিবেশী রবিউল ও বেলালদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চঞ্চলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল, বিল্লাল ও মাহিম সাদ্দাম নামে তিনজনকে হেফাজতে নিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”
সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ

