বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার | নতুন দিগন্ত নিউজ 

ছবি: সংগ্রহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়।


জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশরাক হোসেন।


ইশরাকের মা ইসমত হোসেন বলেন, “হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে। সবার কাছে দোয়া কামনা করছি।”


ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকায়।

তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন।

সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


২০১১ সালে পড়াশোনা শেষ করে কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও ঢাকার সাবেক মেয়র।

রাজনীতিতে পিতার আদর্শ অনুসরণ করেই ইশরাক সক্রিয়ভাবে যুক্ত হন জাতীয় রাজনীতিতে।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক