যশোরে কাচ্চি ভাই, অনন্যা ও জনি কাবাবের বিরুদ্ধে ভেজাল খাদ্য প্রস্তুতের অভিযোগে মামলা

প্রকাশিত: ২০ মে, ২০২৫ | সময়: ০৯:২৭:০৫ PM

যশোর প্রতিনিধি:

ছবি: সংগ্রহীত 

যশোর শহরের ব্যস্ততম রেলরোড এলাকায় অবস্থিত তিনটি নামকরা খাবারের প্রতিষ্ঠান—কাঠিভাই, জনি কাবাব ও অনন্যা কাবাবের বিরুদ্ধে ভেজাল ও অনিরাপদ খাদ্য পরিবেশনের অভিযোগে মামলা দায়ের করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার সিদ্দিকার নেতৃত্বে নিরাপদ খাদ্য আদালতের একটি দল আকস্মিকভাবে অভিযানে নামে। অভিযানে অংশ নেন যশোর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম ও সেনিটারি ইন্সপেক্টর।


তাদের অভিযানে দেখা যায়, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে নেই কোনো প্রাথমিক স্বাস্থ্যবিধি। রান্নাঘরে নেই স্যানিটেশন ব্যবস্থা, নেই তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা, এমনকি খাদ্য পরিবেশনের পরিবেশও ছিল অত্যন্ত নাজুক। এসব কারণে জনস্বাস্থ্যের জন্য হুমকিপূর্ণভাবে খাবার প্রস্তুত করা হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মেলে।
অভিযানে অনলাইনে খাদ্য বিক্রির জন্য প্রস্তুত প্যাকেটজাত খাবারও পরীক্ষা করা হয়। অভিযানের সময় উপস্থিত তিন প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।


নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম জানান, "খাদ্য মান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।" আদালত সূত্রে জানা গেছে, এই তিন প্রতিষ্ঠান বারবার সতর্ক করা হলেও তারা তা মানেনি। ফলে জনস্বার্থে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক