📰 যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল।

যশোরে যুব অধিকার পরিষদের দোয়া অনুষ্ঠান।

যশোর প্রতিনিধি: 🌐আমার যশোর নিউজ ডেস্ক

ছবি:গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার দোয়া মাহফিল 

বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাদিম হাসান-এর আশু রোগমুক্তি কামনায় যশোর জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন খান, ছাত্র অধিকার পরিষদ যশোর জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।

ছবি: যশোর জেলা শাখা কোন অধিকার পরিষদের দোয়া অনুষ্ঠান 

এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব, মোজাম্মেল হোসেন প্রান্ত, নূর আলী শেখ, রমজান আলী, সাকিব হোসেন রাব্বি, শাহিন ইসলাম বিশাল, ইমরান হোসেন ইমু, মোহাম্মদ ইয়াসিন, মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

ছবি :যশোর জেলা শাখার গণধিকার পরিষদের নেতাবৃন্দ 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “নাদিম হাসান ভাই আমাদের সংগঠনের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে আমরা পথ দেখেছি। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে নাদিম হাসানের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক