সরকার পতনের গোপন মিশন যেভাবে নস্যাৎ হলো।

ছবি: ফেইসবুক পেইজ থেকে সংগ্রহীত 

নেপথ্যের ছিল বিএনপি, ওয়াকার,আইন উপদেষ্টা আসিফ নজরুল,ও ভারতীয়  কুটনৈতিকরা।

লক্ষ্য করুন, বর্তমান নির্বাচন কমিশনার বিএনপি পন্থী, এটা আমরা মোটামোটি সবাই  জানি,মেয়াদ শেষ তারপরও  বিএনপি পন্থী এই নির্বাচন কমিশনর  প্রথমে ইশরাককে মেয়র ঘোষণা করে বিষয়টাকে বৈধতা দিতে আগে কক্সবাজার ও বরিশালেও সেম ঘটনা ঘটাল,তার পর ইশরাককে মেয়র ঘোষণা করে, তারপর এক অখ্যাত উকিলকে দিয়ে রিট আবেদন করে তা স্থগিত করে, আবার বিএনপিপন্থী  আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দিয়ে  আইনি মাইপেচ লাগিয়ে শপথ গ্রহণ আটকিয়ে দিলে  দোষ দিলো স্থানীয় সরকার( ছাত্র) উপদেষ্টা আসিফের উপর, তার ছবিতে জুতা পেটা করলো এবং সাথে আরেক  উপদেষ্টা মাহ্ফুজ আলমেরও পদত্যাগ চাইলো ইশরাক।  যখন দেখলো কেউ কিছুই বলছে না,তখন ভাবলো রাস্তা ক্লিয়ার, আসলো শাহবাগে, তারপর আসলো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের সামনে।  ঐ দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ছাত্রদলকে দিয়ে নতুন করে পুরোনো দাবী  নিয়ে কৌশলে  আন্দোলন শুরু করে তারাও আসলো ড. ইউনূসের বাসভবনের সমানে।


 ঐ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহিরে  রাত ১২ টায় সাম্য হত্যার দায় ছাত্রদল তদন্ত না করেই ভিসির ও প্রক্টরের উপর দোষ  চাপায়  কিন্তু প্র-ভিসির পরিবর্তন চায় না। কারন  প্র- ভিসি বিএনপির। এরপর  দিন রাত সমান করে আন্দোলন শুরু  করে বিএনপি।  এই ভাবে ড. ইউনূসকে নিয়ে একটা ঘোলাটে পরিবেশ  সৃষ্টি করে, পুরো ঘটনাটিই ছিল একটি সুক্ষ পরিকল্পনার অংশ। 


আর এদিকে ভারতের র স্টেশন মাস্টারের ছেলে সাংবাদিক চন্দ্রন নন্দি আনন্দ বাজার পত্রিকায় একটা মিথ্যা  নিউজ করে,যে ড. ইউনূস বাংলাদেশে আমেরিকান করিডর দিচ্ছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এই খবরে সারা বাংলাদেশ এবং কলকাতার সব কুখ্যাত মিডিয়া গুলো সমানে প্রচার করতে থাকে, আর সাথে সাথে আওয়ামী লীগের হাতে গড়া অসভ্য মিডিয়া গুলো এই খবর সমানে প্রচার শুরু করে। দেশের সাধারণ জনগন কনফিউজড,  আসলেই হচ্ছেটা কি?

  এদিকে  বাংলাদেশ সেনাপ্রধান গভীর রাতে ৬৮ জন গুরুত্বপূর্ণ অফিসকে নিয়ে গোপন বৈঠক করেছে। তার খবরও সামাজিক মাধ্যমে ভাইরাল, জাতি এবার আরো কনফিউজড, একদিন পরে  খবর  আসলো, ড.ইউনূস আমেরিকাকে করিডর দিচ্ছে,  চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, সে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকতে চায়,ফলে দেশটা আমেরিকার ঘাটি হয়ে যাবে, জনগণ আবেগে না বুঝেই অনেকেই  ড. ইউনূসের উপর ক্ষিপ্ত হলো, আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য বিএনপি মোটামুটি প্রস্তুত  এবং ড. ইউনূসের পদত্যাগের খবরে  বিএনপি বিশাল আনন্দ মিছিল বের করবে, জনগণও গোলকধাঁধায় পরে চুপ থাকবে, সর্বত্র জনগণ ও সেনাবাহিনী আনন্দ মিছিল করবে  আর ভারত ও সেনাপ্রধান  বহিঃ বিশ্বকে বুঝাবে  আমরা ড. ইউনূসকে তার নিরাপত্তার স্বার্থে জনগণের রোষানল থেকে বাঁচাতে আলাদা গোপন স্থানে সরিয়ে নিয়েছি। তিনি ভালো আছেন। উদ্বেগের কিছু নাই। তিনি বাহিরের কোন দেশে যেতে চাইলে আমরা ব্যাবস্থা করে দিবো।


আর  আইন উপদেষ্টা আসিফ নজরুল হবেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ হবে তাদের মতো, ইসলামি দলগুলোকে কোনঠাসা করবে এবং কিছু দলকে  কিছু সুবিধা দিয়ে আদর করে নিয়ন্ত্রণে রাখবে। মিডিয়াও যাবে বিএনপি ও ওয়াকারের নিয়ন্ত্রণে অতীতের মতো গদি মিডিয়া । ভারতকে ড. খলিলুর রহমান ও ড. ইউনূস আর জ্বালাতে পারবে না, হাসিনা ও মোদির বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না, এই সুযোগে ভারত হাসিনার দেওয়া সুবিধা গুলো বুঝে নিবে বিএনপি কাছ থেকে,আরও  যা খুশি তা  ইচ্ছে মতো নিতে পারবে ভারত।  আওয়ামী পূর্নবাসন হবে, ছাত্র নেতাদের বিচার হবে, ফাঁসি হবে, যেমনটা অতীতে ভারতের চাপে হাসিনা করেছিল  জামাত ও বিএনপির নেতাদের বেলায় ।   বিএনপি দায় এড়াতে  একটা  বিবৃতি দিয়ে বলবে, আন্দোলন বৈধ ছিল কিন্তু যারা পুলিশ  হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত  ।  ফলে ভবিষ্যতে আর কেউ কোন দিন আর এদেশে আন্দোলন করার সাহস  দেখাবে না। 


 ওয়াকার,  বিএনপি ও ভারতের যৌথ পরিকল্পনা ও পারফর্মেন্স ভালোই ছিল, সফলতার অনেক কাছাকাছিও পৌঁছেছিল, কিন্তু হঠাৎ সাবেক তথ্য  উপদেষ্টা (ছাত্র)নাহিদের একটা ফেসবুক স্টেটাসে সব ভেস্তে গেল।  সে বলল ড. ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, আর রাতের মধ্যে বিএনপি ও ওয়াকারের সমালোচনায় সোশাল মিডিয়া হয়ে উঠলো সরগরম। বিএনপি ও ওয়াকারের কুমতলব বুঝতে জাতির আর সময় লাগলো না  ।সাথে হাজার হাজার মানুষ  মিছিল নিয়ে রাস্তায় নামলো, এবং জামাত মধ্যস্ততা শুরু করে, ততক্ষণে বিএনপি ও ওয়াকার বুঝে গেছে কাজটা যতো সহজ ভেবে ছিল, ততো সহজ নয়। ফলে দুই দিন আগের রয়েল বেঙ্গল টাইগার ওয়াকার আজ মিউ মিউ করলেও সে সব সময় বিএনপিকে সাথে নিয়ে সুযোগের অপেক্ষায় থাকবে।


আর আমরাও ভারতীয় আগ্রাসন  রুখে দিতে সদা প্রস্তুত থাকবো। ইনশাআল্লাহ।

কালেক্ট: ফেইসবুক 

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক