যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের চিকিৎসার খোঁজ নিলেন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার)

ছবি:যশোর জেলার যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ 

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় দেলোয়ার হোসেন খোকনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বারডেম হাসপাতালে যান যশোর জেলা যুব অধিকার পরিষদ সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আরো উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান এবং শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলার সভাপতি নূর নবী হোসেন সহ আরো অনেকেই। 




তারা তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় নেতৃবৃন্দ খোকনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন। এবং তারা চিকিৎসকদের সঙ্গে তার সার্বিক চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও কথা বলেন।
দেলোয়ার হোসেন খোকন জানান আগের থেকে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো আগামী ২-৪ দিনের ভিতরে চিকিৎসা সম্পন্ন করে যশোরে নিজ বাসায় ফিরবেন।

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক