আন্তর্জাতিক সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

আমার যশোর  আন্তর্জাতিক ডেস্ক ২৭ মে ২০২৫, ২১:৪৭

ছবি: সংগ্রহীত 

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।



সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক