গাদ্দারদের ঠায় নাই ইরানের মাটিতে |

ইরানে মোসাদের এজেন্ট ইসমাইল ফিকরির মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ইরান –
ছবি: সংগ্রহীত

ইরানের নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়েছেন মোসাদের লোকাল এজেন্ট ইসমাইল ফিকরি, যিনি ইরানেরই নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি ইস'রাই'লের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে ইরানের অভ্যন্তরে নানা ধরনের গোপন অপারেশন ও ধ্বংসাত্মক তৎপরতা চালিয়ে আসছিলেন।
বিশেষ করে, ইরানের সামরিক কমান্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও দেশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এসব ঘটনার পেছনে মোসাদের ভূমিকা স্পষ্ট হতে শুরু করে।

ইসমাইল ফিকরিকে গ্রেফতারের পর ইরানি গোয়েন্দারা নিশ্চিত হয়, তিনি দেশের ভেতরে মোসাদের সক্রিয় ও দুর্ধর্ষ এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও বেশ কয়েকটি চক্রের তথ্য উঠে আসে।

ছবি:সংগ্রহীত 

ফিকরির গ্রেফতারের পরপরই ইস'রাই'লের পক্ষ থেকে প্রতিক্রিয়া হিসেবে ইরানের প্রধান বিচার মন্ত্রণালয়ে একটি ড্রোন হামলা চালানো হয়। এ হামলা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
আজ (সোমবার) ইরানের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির দায়ে ইসমাইল ফিকরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

🗣 বিশ্লেষকরা বলছেন:
"👉 নিজ গৃহে যখন নিজের শ'ত্রু তৈরি হয় তখন নিজেকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যায়। ইরানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে।"
এই ঘটনা ইরানে নিরাপত্তা চ্যালেঞ্জের বাস্তবতা সামনে এনে দিয়েছে এবং প্রমাণ করেছে, বৈদেশিক হুমকি শুধু সীমান্ত পেরিয়ে আসে না, কখনো কখনো তা নিজের ঘরের ভেতরেই গড়ে ওঠে।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক