দশটি কারণে নাম জারি বাতিল।
🌐 নতুন দিগন্ত , নিউজ ডেস্ক, তারিখ: ২৬ জুন, ২০২৫, সময়: ৯:১৭ এ,এম
ছবি: ফাইল ফুটেজ
বর্তমানে বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি। জমি রেজিস্ট্রির পরপরই এটি সম্পন্ন করতে হয়, যাতে সরকারিভাবে আপনাকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। কিন্তু অনেকেই ভুলের কারণে নামজারির আবেদন করে বাতিলের সম্মুখীন হচ্ছেন। Table of Contents
নামজারি রিজেক্ট হলে কী করবেন? সতর্কতা বিশেষজ্ঞদের মতে, নিম্নোক্ত ১০টি সাধারণ ভুল বা অসতর্কতার কারণে নামজারি বাতিল হয়ে থাকে। ভূমি মালিক বা ক্রেতাদের সচেতন থাকতে হবে এসব বিষয়ে— ১. দাগ নম্বরে ভুল জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিলে ভুল দাগ নম্বর উল্লেখ থাকলে তা রেকর্ড অনুযায়ী মেলেনা এবং নামজারি বাতিল হয়।
করণীয়: দলিলের আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করুন। ভুল থাকলে সংশোধন করুন।
২. চৌহত্তিতে ভুলচৌহত্তি বা মালিকানা বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলে নামজারি হয় না।
করণীয়: অভিজ্ঞ দলিল লেখক দ্বারা দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য যাচাই করুন।
৩. ভোটার আইডি ও দলিলের নামের অমিলভোটার আইডিতে থাকা নাম ও দলিলে উল্লেখিত নাম এক না হলে আবেদন বাতিল হতে পারে।
করণীয়: দলিল ও ভোটার আইডির নাম হুবহু মিলে কিনা তা যাচাই করে প্রয়োজন হলে সংশোধন করুন।