🌐নতুন দিগন্ত নিউজ ডেস্ক। তারিখ: ২৬ জুন ২০২৫ | 🕐 সময়: রাত ১টা ৩০ মিনিট | স্থান: বুড়িহাটি, কেশবপুর থানা, যশোর
![]() |
| ছবি : ফাইল ফুটেজ |
কেশবপুর থানাধীন বুড়িহাটী প্রামানিক পাড়ায় গভীর রাতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিনু রায়ের সহধর্মিণী ঘুমিয়ে থাকা অবস্থায় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এক চোর ঘরে ঢুকে তার কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
চোর দুল টান দিয়ে খুলে নেওয়ার সময় গৃহবধূর কানের নিচের অংশ ছিঁড়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জেগে উঠলে চোর পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি কেশবপুর থানায় জানানো হয়েছে বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

