শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরে "জনতার জিয়া" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 যশোর, রোববার, ১ জুন ২০২৫:

ছবি: অনিন্দ্র ইসলাম অমিত 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে “জনতার জিয়া” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রবর্তক, দেশপ্রেমিক সৈনিক ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।”

ছবি: সংগ্রহীত 

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “আজ দেশের মানুষ আবারও শহীদ জিয়ার আদর্শের দিকে তাকিয়ে আছে। এ দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হলে শহীদ জিয়ার দর্শন ও আদর্শকে আবার জাগিয়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার জীবনী, রাজনৈতিক অবদান ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক