বিএনপি নেতার ভাইরাল ভিডিও

চাঁদা না পেয়ে বন্দুক উঁচিয়ে প্রবাসীকে গুলি করার হুমকি বিএনপি নেতার!

নারায়ণগঞ্জ প্রতিনিধি | 🌐আমার যশোর ২৩ জুন ২০২৫ ইং

ছবি:ফাইল ফুটেজ 

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি করার হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের একটি গ্রামীণ এলাকায়, যেখানে একদল লোকজনের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার সময় বিএনপি নেতাকে সাদা লুঙ্গি ও তোয়ালে পরিহিত অবস্থায় হুমকির ভঙ্গিতে অস্ত্র উঁচাতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসফেরত এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা তার হাতে থাকা বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। স্থানীয়রা বিষয়টি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।


ঘটনার সময় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


এদিকে ভুক্তভোগী প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তারা এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। 

🔴 ভাইরাল ভিডিও 




নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক