তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে জাতির অপেক্ষা: রিজভী

ঢাকা, নিউজ ডেস্ক - ১১ জুন ২০২৫: সময়: ১১:০৯, পি,এম


ছবি : সংগ্রহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের প্রধান উপদেষ্টার সম্ভাব্য এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ নিয়ে গোটা জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক বিবৃতিতে রিজভী বলেন, “এই ঐতিহাসিক বৈঠক নিয়ে গোটা জাতি অপেক্ষা করছে। আমরা মনে করি, এই সাক্ষাৎ রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

ছবি :রুহুল কবির রিজভী

তিনি আরও জানান, এই বৈঠক দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব বহন করছে এবং বিএনপির ভবিষ্যৎ কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দলের অভ্যন্তরে ঐক্য এবং রাজনৈতিক কর্মকৌশল নিয়ে এ সাক্ষাৎকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এই উদ্যোগ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বড় ভূমিকা রাখতে পারে।

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক