বিএনপি'র মিছিলে শুটার জাকির!
ঢাকা, পল্লবী │
![]() |
| ছবি: শুটার জাকির |
পল্লবীতে সাবেক যুবলীগ নেতা জাকির দল বদলে বর্তমানে বিএনপিতে যোগ দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে সে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে।
জানা গেছে, জাকির একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি হঠাৎ করেই বিএনপিতে যোগ দেন এবং নতুন পরিচয়ে আবারও তৎপর হয়ে ওঠেন। ক্ষমতার পালাবদলের সাথে সাথে জাকির তার প্রভাব বিস্তার অব্যাহত রাখে এবং পল্লবীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, জাকির ও তার অনুসারীরা নিয়মিত ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর নেমে আসে হুমকি ও হয়রানি।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

