সমাজের জন্য এমন কাজ সবসময় অনুপ্রেরণার।
শেখপাড়া, যশোর | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
শেখপাড়া যুব সংগঠনের উদ্যোগে শেখপাড়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মরহুম শেখ মোহাম্মদ আলী জিন্নাহ রহিমাহুল্লাহর রুহের মাগফেরাত কামনায় শেখপাড়ায় ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
এ কার্যক্রমকে শেখপাড়ার উন্নয়ন, ঐক্য এবং স্বপ্ন গড়ার প্রতীক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এটি শুধু একটি ল্যাম্পপোস্ট নয়—এটি তরুণ প্রজন্মের আশা, চেষ্টা ও দায়িত্ববোধের আলোকবর্তিকা। অন্ধকার ভেদ করে আলোর পথে এগিয়ে যাওয়ার এ যাত্রা শেখপাড়ার প্রতিটি মানুষের মাঝে নতুন উদ্দীপনা যোগ করবে।
শেখপাড়া যুব সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ উন্নয়ন, মানবকল্যাণ ও নানামুখী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এ সংগঠন ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় এবার ল্যাম্পপোস্ট স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা স্বেচ্ছাশ্রম, আন্তরিকতা এবং দৃঢ় ঐক্যের মাধ্যমে কাজ করেছেন।
🔰 এসময় উপস্থিত ছিলেন শেখপাড়া যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—যতদিন শেখপাড়াবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণ থাকবে, ইনশাআল্লাহ উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে।
এলাকাবাসী মনে করেন, রাতের অন্ধকার দূর করে নতুন আলোর বার্তা ছড়াবে এই ল্যাম্পপোস্ট। এটি শুধু একটি পদক্ষেপ নয়, বরং একটি সুন্দর, নিরাপদ এবং আলোকিত শেখপাড়া গড়ার অঙ্গীকার।

