সাড়ে ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর, উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাবরকে দেখে ‘স্যার স্যার’ বলে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক | নতুন দিগন্ত

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ছবি:সংগ্রহীত

সাড়ে ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে প্রবেশ করেন।


মন্ত্রণালয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এগিয়ে গিয়ে বাবরকে জড়িয়ে ধরেন এবং বারবার “স্যার, স্যার” বলে সম্বোধন করেন। এই সৌজন্য সাক্ষাতে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ হয়।


প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাবর বলেন, “দীর্ঘদিন পর প্রিয় কর্মস্থলে আসতে পেরে আমি আনন্দিত। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে কোনো ইতিবাচক কাজে আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”


উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হলেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক