শুধু সভা-সমাবেশ নয়, ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান
তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
অনলাইন ডেস্ক:
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
বিএনপি নেতারা বলেছেন, জনগণ যেভাবে চায়, সেভাবেই দলীয় নেতাকর্মীদের চলতে হবে। শুধু সম্মেলন, সভা-সমাবেশ কিংবা মিছিল করলেই হবে না, জনগণের আস্থা অর্জন করে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে।
নেতারা আরও বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে বিএনপির বার্তা নিয়ে। শুধু সরকারের সমালোচনা নয়, বরং দেশ গঠন ও জনগণের মুক্তির রূপরেখা মানুষের সামনে তুলে ধরতে হবে। তৃণমূলের মানুষদের ঐক্যবদ্ধ করে ন্যায়ের পথে, গণতন্ত্রের পথে এবং সুশাসনের পথে এগিয়ে নিতে হবে।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, জনগণই বিএনপির শক্তি। তাই তাদের মতামতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। আগামী দিনের রাজনীতি হবে জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনীতি, যেখানে তৃণমূলের কণ্ঠস্বরই হবে দলের মূল দিকনির্দেশনা।
এভাবেই বিএনপির নেতারা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন— কেবল রাজনৈতিক শ্লোগান নয়, বাস্তব জীবনে জনগণের পাশে থেকে দলকে এগিয়ে নেওয়ার জন্য।

