সুইস রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ।

বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রিংগলির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের অংশগ্রহণ


রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

ছবি: নতুন দিগন্ত ফাইল ফুটেজ 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র একটি প্রতিনিধি দল আজ (রবিবার) দুপুর দেড়টায় রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।


বিএনপি’র প্রতিনিধি দলে ছিলেন— দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।


কূটনৈতিক মহলে এ ধরনের বৈঠককে স্বাভাবিক সৌজন্য বিনিময় বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে পারে।

নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক