সময়ের আলো | নিউজ | ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
![]() |
| ছবি: সংগ্রহীত |
সৌদি আরবের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো। মুসলিম বিশ্বের পবিত্রতম স্থান মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতে এখন থেকে বিয়ে পড়ানোর আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, মুসলিম দম্পতিদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। নির্দিষ্ট নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অনুমতি নিতে হবে এবং সীমিত পরিসরে শৃঙ্খলাবদ্ধভাবে বিয়ে সম্পন্ন করা যাবে।
আগে এসব পবিত্র স্থানে শুধুমাত্র নামাজ, হজ ও ওমরাহর মতো ইবাদত করা যেত। এবার মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত— নিকাহ্ (বিয়ে) এখানেই আয়োজন করা যাবে, যা বিশ্ব মুসলিম সমাজে বিশেষ আবেগ ও উৎসাহ জাগিয়েছে।
ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, “মুসলিম দম্পতিদের জন্য এটি হবে জীবনের এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। বিয়ের মতো পবিত্র সম্পর্ক যদি কাবা শরীফ ও মসজিদে নববীতে শুরু হয়, তবে সেটি নিঃসন্দেহে বরকতময় হয়ে উঠবে।”
👉 ধারণা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এই সুযোগ গ্রহণে আগ্রহী হবেন। সৌদি সরকার এ জন্য আলাদা সময়সূচি, নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবে।

