যশোরে মুখোশধারী ডাকাতদের হামলা: নগদ ২ লাখ ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট

লেখক: যশোর প্রতিনিধি | প্রকাশকাল: বুধবার, ৫ নভেম্বর ২০২৫

সূত্র: দৈনিক সময়ের আলো অনলাইন

ছবি: ফাইল ফুটেজ 

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরস্তা গ্রামে মুখোশধারী একদল ডাকাতের হামলায় নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে (রাত ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে)।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় থেকে সাতজন অজ্ঞাতপরিচয় মুখোশধারী ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়ির পেছনের গেটের তালা কেটে দোতলায় প্রবেশ করে। তারা প্রথমে হাবিবুর রহমানের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

হাবিবুর রহমানের স্ত্রী বলেন, “ডাকাতরা সবাই মুখে মাস্ক পরেছিল। একজন পাশে বসে ভয় দেখাচ্ছিল, চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। মেয়েটি চিৎকার করলে এক ডাকাত তার মুখ চেপে ধরে।”

এরপর তারা আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য়

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ঘটনাটিতে কিছুটা রহস্য রয়েছে। এটি আসলেই ডাকাতি কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং একাধিক টিম বিষয়টি খতিয়ে দেখছে।”


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক