নেতৃত্বের যোগ্যতা যদি টাকা ও সুবিধাবাদী দিয়ে হয়, সেই নেতৃত্ব জাতির উপকারে আসে না" — রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ: ৭ নভেম্বর ২০২৫

ঢাকা সংবাদদাতা:

ছবি: ফাইল ফুটেজ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,

“নেতৃত্বের যোগ্যতা যদি টাকা ও সুবিধাবাদী দিয়ে নির্ধারিত হয়, তাহলে সেই নেতৃত্ব নেতা ছাড়া দল ও জাতির কোন উপকারে আসবে না।”

আজ শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, দেশের রাজনীতিতে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আদর্শ, ত্যাগ ও কর্মীদের অবদান ভুলে গিয়ে টাকার জোরে নেতৃত্ব কেনাবেচা চলছে। এটি শুধু দলের নয়, জাতির ভবিষ্যতের জন্যও অশনিসংকেত।

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা নেতৃত্বই জাতিকে দিক নির্দেশনা দিতে পারে। টাকার জোরে নেতৃত্ব টিকে থাকে না, বরং তা দলকে ভেতর থেকে দুর্বল করে।”

শেষে তিনি দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানান — ত্যাগ, সততা ও আদর্শকে প্রাধান্য দিয়ে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক