চট্রগ্রাম , ফটিকছড়ি, ২৯ মে ২০২৫:
![]() |
| ছবি: টেলিগ্রাম থেকে সংগ্রহীত |
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন মোঃ শাহাদাত হোসেন নামে এক রাজনৈতিক নেতা। তিনি স্থানীয় খিরাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও সন্তানকে নিয়ে শাহাদাত হোসেন সম্প্রতি পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছেন।
এ বিষয়ে শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্থানীয় নেতৃবৃন্দও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।
খিরাম ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ঘটনার বিস্তারিত জানার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

