![]() |
| হাদিস |
শাইখুল ইসলাম ইবনু আব্দিল বার্র (৪৬৩ হি.) বলেন :
مالك، عن ابن شهاب، عن أبي سلمة بن عبد الرحمن وأبي عبد الله الأغر، جميعا عن أبي هريرة، أن رسول الله - صلى الله عليه وسلم - قال: "ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل، فيقول: من يدعوني فأستجيب له؟ من يسألني فأعطيه؟ من يستغفرني فأغفر له؟". هذا حديث ثابت من جهة النقل، صحيح الإسناد، لا يختلف أهل الحديث في صحته.
[ সনদ ] হযরত আবু হুরায়রা হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : "আমাদের রব প্রতি রাতে যখন রাতের এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন নিকটতম আকাশে অবতরণ করেন এবং বলেন : 'কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব?'।"
[ ইমাম বলেন ] বর্ণনার দিক থেকে এই হাদীসটি সুপ্রতিষ্ঠিত, এর সনদ সহীহ এবং মুহাদ্দিস ইমামগণ এর বিশুদ্ধতার ব্যাপারে একমত।
وفيه دليل على أن الله عز وجل في السماء على العرش من فوق سبع سماوات، كما قالت الجماعة. وهو من حجتهم على المعتزلة والجهمية في قولهم: إن الله عز وجل في كل مكان وليس على العرش.
আর এই হাদীসে দলিল রয়েছে যে আল্লাহ আযযা ওয়া জাল সাত আসমানের উপরে আরশে অধিষ্ঠিত, যেমনটি আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের মত। আর এটি মু'তাযিলা ও জাহমিয়াদের এই দাবির বিরুদ্ধে তাদের একটি শক্তিশালী দলিল যে আল্লাহ আযযা ওয়া জাল সর্বত্র বিরাজমান, আরশে নন।
অতঃপর আরো কিছু দলিল উল্লেখ করে বলেন—
وهذه الآيات كلها واضحات في إبطال قول المعتزلة. وأما ادعاؤهم المجاز في الاستواء، وقولهم في تأويل: {استوى}: استولى. فلا معنى له؛ لأنه غير ظاهر في اللغة: ومعنى الاستيلاء في اللغة المغالبة، والله لا يغالبه ولا يعلوه أحد، وهو الواحد الصمد، ومن حق الكلام أن يحمل على حقيقته، حتى تتفق الأمة أنه أريد به المجاز، إذ لا سبيل إلى اتباع ما أنزل إلينا من ربنا إلا على ذلك، وإنما يوجه كلام الله عز وجل إلى الأشهر والأظهر من وجوهه، ما لم يمنع من ذلك ما يجب له التسليم، ولو ساغ ادعاء المجاز لكل مدع، ما ثبت شيء من العبارات، وجل الله عز وجل عن أن يخاطب إلا بما تفهمه العرب في معهود مخاطباتها، مما يصح معناه عند السامعين.
আর এই আয়াতগুলো সবই মু'তাযিলাদের বক্তব্য বাতিল করার ব্যাপারে সুস্পষ্ট। আর তাদের ইসতিওয়ার ক্ষেত্রে রূপক অর্থের দাবী এবং তাদের "ইস্তাওয়া (উপরে উঠা)" এর ব্যাখ্যায় "ইস্তাওলা (কর্তৃত্ব প্রতিষ্ঠা করা)" বলার কোনো অর্থ নেই; কারণ তা ভাষার সুস্পষ্ট অর্থের বিপরীত।
আর ভাষায় ইস্তাওলার অর্থ হলো আধিপত্য বিস্তার করা, আর আল্লাহকে কেউ পরাভূত করতে পারে না এবং তাঁর উপরেও কেউ নেই। তিনি একক ও অমুখাপেক্ষী। আর মূলনীতি হলো কোরআন হাদিছকে তার হাকিকি অর্থে গ্রহণ করা, যতক্ষণ না উম্মত একমত হয় যে এখানে রূপক অর্থ বোঝানো হয়েছে। কারণ আমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, তা অনুসরণ করার এটাই একমাত্র পথ।
আল্লাহর কালামকে তার সবচেয়ে প্রসিদ্ধ ও সুস্পষ্ট অর্থের দিকেই ফেরানো হয়, যতক্ষণ না এমন কিছু বাধা দেয় যা মেনে নেওয়া ওয়াজিব। যদি প্রত্যেক দাবীকারী নিজের ইচ্ছামতো রূপক অর্থের দাবী করতে পারত, তবে কোনো বাক্যই স্থির থাকত না। আর আল্লাহ আযযা ওয়া জাল এর চেয়ে অনেক ঊর্ধ্বে যে তিনি এমন ভাষায় কথা বলবেন যা আরবরা তাদের পরিচিত কথোপকথনে বোঝে না, অথচ শ্রোতাদের কাছে যার অর্থ বোধগম্য।
[ আত তামহীদ, ইবনু আব্দিল বার্র ৫/১৪০–১৪৩ ]
ইমাম ইবনু আব্দিল বার্র (৪৬৩ হি.) আরো বলেন :
أن الله عز وجل في السماء على العرش من فوق سبع سماوات وعلمه في كل مكان كما قالت الجماعة أهل السنة أهل الفقه والأثر.
আল্লাহ আযযা ওয়া জাল সাত আসমানের উপরে আরশে অধিষ্ঠিত, আর তাঁর ইলম সর্বত্র বিরাজমান, যেমনটি আহলুস সুন্নাহ, ফীকহ ও হাদীছের আলেমদের জামা'আতের মত।
[ আল ইসতিযকার, ইবন আব্দিল বার্র ২/৫২৭ ]

