বিসিবি নির্বাচনে লড়বেন গায়ক আসিফ আকবর।
অনলাইন নিউজ ডেস্ক
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
কুমিল্লার ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ। তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
জাতীয় দৈনিক প্রথম আলো–কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি চাই কুমিল্লার ক্রিকেট আরও এগিয়ে যাক। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসার জন্য এবং জেলা পর্যায়ে কাঠামোগত উন্নয়ন করার জন্য আমি বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছি।”
তিনি আরও জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটকে সুসংগঠিত করা তার অন্যতম অঙ্গীকার। স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
আগামী নির্বাচনে আসিফের অংশগ্রহণ কুমিল্লার ক্রিকেট অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

