যশোরের মনিরামপুরে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার কম্পন, চলতি বছরে অভ্যন্তরে ৭ম ভূমিকম্প।
অনলাইন নিউজ ডেস্ক :
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নিম্নমাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই। এ নিয়ে চলতি বছর দেশের অভ্যন্তরে ৭টি ভূমিকম্প অনুভূত হলো।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা, যার মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টির উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। শুধুমাত্র ২০২৪ সালেই দেশে ১২টি ভূমিকম্প রেকর্ড করা হয়।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

