দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | সময়ের আলো নিউজ

ছবি: ফাইল ফুটেজ 

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপির রাজনীতি। দেশের বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।


সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রামসহ অন্তত ৮টি জেলায় এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।


রাজশাহীতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে।


কুমিল্লায় মনোনয়ন না পাওয়া এক প্রার্থী সমর্থকরা স্থানীয় নেতার বাসভবন ঘেরাও করেন। খুলনা ও নারায়ণগঞ্জেও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


একই সঙ্গে কেন্দ্রীয় নেতারা সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন, যাতে আন্দোলন ও নির্বাচনপূর্ব পরিস্থিতি নেতিবাচকভাবে প্রভাবিত না হয়।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক